১১ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
ডিমলায় সুবিধাভোগী ও জনসাধারণের সাথে এমপি’র মতবিনিময়

ডিমলায় সুবিধাভোগী ও জনসাধারণের সাথে এমপি’র মতবিনিময়

সুজন মহিনুল।।নীলফামারীর ডিমলায় সরকারের সকল প্রকার সুবিধাভোগী ও জন সাধারণের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৪ নভেম্বর)বিকেল পাঁচটায় উপজেলার খালিশা চাপানী ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত ইউনিয়ন পরিষদ সংলগ্ন ডালিয়া দ্বি-মূখি উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের‌ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহিদুজ্জামান সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তামজিদার রহমান তামজিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়,খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাফ হোসেন,ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন,৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিমুর রহমান।সভায় সরকারের বিভিন্ন সুবিধাভোগী,জনপ্রতিনিধি,আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019