সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

বঙ্গবন্ধু টানেলের ভেতর বাস-প্রাইভেটকার সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : এবার চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে খুলে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনা ঘটে।

টানেলের সহকারী প্রকৌশলী তানভীর রিফা জানান, শহর থেকে একটি বাস টানেলের পতেঙ্গা প্রান্ত দিয়ে প্রবেশ করে চট্টগ্রাম উপজেলার আনোয়ারার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। বাসের বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। রেকার দিয়ে বাইরে এনে গাড়ি দুটি জব্দ করা হয়।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন গণমাধ্যমকে বলেন, কেউ আহত বা নিহত হননি। দুর্ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছেন। টানেলের মধ্যে দিয়ে গাড়ি চলাচল করছে। তবে দুর্ঘটনার পর কিছুটা যানজট তৈরি হয়েছে। এ ঘটনায় কেউ মামলা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

খুলে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রোববার রাত ৩টার দিকে চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে একটি প্রাডো গাড়ির ধাক্কায় টানেল-সড়কের রেলিং ক্ষতিগ্রস্ত হয়। টানেলের আনোয়ারা প্রান্তের টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে। পরে গাড়িটি জব্দ করে সেতু কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বঙ্গবন্ধু টানেলের ভেতর বাস-প্রাইভেটকার সংঘর্ষ

আপডেট সময় : ০৯:৩১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩