০৭ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি, শনিবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ, ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ সাবেক দুই উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ঘোষণা জামায়াতের বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দৈনিক কীর্তনখোলা পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমান টুলুর নিয়োগ ঝালকাঠি আইনজীবী সমিতি নির্বাচন চূড়ান্ত ফলাফল মাহেব হোসেন – সোহেল প্যানেল ৭টি শাহাদাৎ -নাসিম প্যানেল ৪ টি দামুড়হুদায় ৫ মাদকসেবীকে কারাদণ্ড শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঘোড়াঘাট ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে ১ গরু ব্যবসায়ী নিহত,আহত-১

ঘোড়াঘাট ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে ১ গরু ব্যবসায়ী নিহত,আহত-১

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর- ঘোড়াঘাট আঞ্চলিক মহা সড়কে মিনি ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখী সংঘর্ষে মো:আব্দুল শাফি (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও জগেশ হাসদা(৫০) নামে এক মোটর সাইকেল আরোহী আদিবাসী আহত হয়েছেন।

আহত জগেশ হাসদাকে স্থানীয় ঘোড়াঘাট হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র প্রেরণ করা হয়েছে।

নিহত আঃ শাফী উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ী বাজারের মোঃ ইউনুছ আলীর পুত্র ও আহত জগেশ হাসদা পালশা ইউনিয়নের বেলওয়া বাগান বাড়ি এলাকার মারকুস হাসদার পুত্র।

দুর্ঘটনাটি ঘটে ১৮ অক্টেবর বুধবার সন্ধ্যা ৬টায় দিনাজপুর- ঘোড়াঘাট আঞ্চলিক মহা সড়কের হরিপাড়া হাট বাজারে গেদার মোড়ে।

উক্ত মোড় বেপরোয়া গতিতে আসা মিনি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে আরোহী গরু ব্যবসায়ী আঃ শাফী ও জগেশ হাসদা নামে এক আদিবাসী আহত হন।

ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ মোঃ আসাদুজ্জমান আসাদ বলেন দিনাজপুর থেকে ঢাকা গামী একটি মিনি ট্রাক ঢাকা-মেট্রো –ড-১৪-৫১৫৮ নং বেপরোয়া গতিতে আসছিল। ওই সময় মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী দুই জনের মধ্যে একজন নিহত ও একজন আহত হন। মিনি ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019