সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

আগৈলঝাড়ায় বিএনপি নেতার অবৈধ সংযোগে বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি নেতার দোকানে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুতায়িত হয়ে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। অসহায় ওই শিশু শ্রমিকের পরিবারকে আইনের আশ্রয় না নিতে ম্যানেজের চেস্টা অব্যাহত রয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের ফজলে খান এর ছেলেও বাগধা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন খান এর পয়সা বন্দরে মাছের ভিটিতে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিলো। মঙ্গলবার দুপুরে ওই দোকানের কর্মচারী পূর্ব বাগধা গ্রামের ফারুক ধামার ছেলে শিশু পুত্র নুরুল হক ধামা (১৪) কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বিএনপি নেতা তার স্ত্রীকে দিয়ে মৃত নুরুল হক ধামাকে নিয়ে কৌশলে পাশ্ববর্তি কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ শিশু নুরুল হকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার রাতে থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ, একজন চেয়ারম্যান ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে অসহায় নুরুল হকের লাশ পোষ্ট মর্টেম ছাড়া দাফনের চেস্টা চালালেও বুধবার সকালে ওই শিশুর লাশ ময়না তদন্তর জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় বিএনপি নেতার অবৈধ সংযোগে বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩