সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

আগৈলঝাড়ায় গাছ চাপা পড়ে এক জনের মৃত্যু থানায় লিখিত অভিযোগ দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় গাছ চাপা পড়ে মঙ্গলবার দুপুরে হায়দার ফকির নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হায়দার উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের মৃত অহিলউদ্দিন ফকিরের ছেলে। জানা গেছে, দুপুরে বাকাল গ্রামের কালাম ফকিরের বাগানে বিভিন্ন প্রজাতির গাছ কেনেন ব্যবসায়ী মনির মোল্লা। মনির নিজে এবং একজন শ্রমিক নিয়ে গাছ কাটছিলেন। এই সময় একই এলাকার হায়দার ফকির (৬০) ওই গাছের লাকড়ি কেনার জন্য গাছের কাছে গেলে গাছের একটি ডাল হায়দার ফকিরের মাথায় উপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ গোলাম মোর্শেদ সজিব তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে এসআই সফি উদ্দিন হাসপাতাল থেকে নিহত হায়দারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে নুরুন্নাহার বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লাশ বরিশাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ায় গাছ চাপা পড়ে এক জনের মৃত্যু থানায় লিখিত অভিযোগ দায়ের

আপডেট সময় : ০৫:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩