সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বানারীপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অভিযোগে তিন জেলেকে কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ নিধনের অভিযোগে তিন জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে বানারীপাড়া পৌর শহরের ফেরীঘাটের অদূরে সন্ধ্যা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের সময় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের মো. আলাউদ্দিন (৭০) ও মহিষাপোতা গ্রামের দুলাল উদ্দিন হাওলাদারকে ( ৬০) আটক করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুজর মোহাম্মদ ইজাজুল হক ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন। এর আগে অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে নলশ্রী এলাকা থেকে আবুল কালাম (৬৫) নামের এক জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে এক বছরের সশ্রম সাজা দেওয়া হয়। দুটি অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অভিযোগে তিন জেলেকে কারাদন্ড

আপডেট সময় : ০৫:৩২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩