সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে মোটরসাইকেলের সিটের নিচে ফেন্সিডিল, গ্রেপ্তার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মোটর সাইকেলের সীটের নীচ থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য ২০ বোতল ফেন্সিডিল সহ দুই যুবককে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এ সব ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
মঙ্গলবার সন্ধা ৬টায় উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগিহাট বাজার থেকে তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয়েছে ফেন্সিডিল পরিবহণের কাজে ব্যবহৃত নাম্বার প্লেট বিহীন একটি টিভিএস মেট্রো মোটরসাইকেল।
এ ঘটনায় রাতেই উপ পরিদর্শক (এসআই) অসীম কুমার মোদক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সীমান্তবর্তী হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে রবিউল ইসলাম (৩২) ও একই গ্রামের জাফর আলীর ছেলে তানভীর (২৫)।
পুলিশ জানায়, উপ পরিদর্শক (এসআই) অসীম কুমার মোদকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ডুগডুগিহাট বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্তবর্তী হিলি থেকে সড়ক দিয়ে ঘোড়াঘাটের উদ্দেশ্যে আসা একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ সদস্যরা। মোটরসাইকেলে থাকা দুজন পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেলের গতি কিছুটা কমিয়ে দৌঁড় দেয়। পুলিশ পিছু নিয়ে তাদেরকে আটক করে। পরে মোটরসাইকেলের সিটের নিচে সাজিয়ে রাখা ২০ বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ।
ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, এ সব মাদকদ্রব্য হিলি থেকে গোবিন্দগঞ্জ উপজেলায় নিয়ে যাচ্ছিলেন গ্রেফতারকৃত দুই যুবক। তারা মাদক ব্যবসায়ী এবং পাঁচারকারী। রবিউলের বিরুদ্ধে বিভিন্ন থানার তিনটি মাদকের মামলা বিচারাধীন আছে। গ্রেফতারকৃত দুজনকে (বুধবার) সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে মোটরসাইকেলের সিটের নিচে ফেন্সিডিল, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৮:৪৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩