সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলা টাস্কফোর্স কমিটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রজনন মৌসুমে মা ইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিতে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষের সভাপতিত্বে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজ, সদর সার্কেল এসপি মহিতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, ঝালকাঠি সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়।

এ সময় মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সারা দেশের ন্যায় ঝালকাঠিতে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। সেই সাথে ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে। তবে নিষিদ্ধকালে মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যহত থাকবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলা টাস্কফোর্স কমিটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩