সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

আগৈলঝাড়ার বাশাইল হাটে মরা মুরগী বিক্রির প্রতিবাদ করায় গৃহবধু ও ইউপি সদস্য অপদস্থ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় ড্রেসিং করে মরা মুরগী বিক্রির প্রতিবাদ করায় এক গৃহবধুকে চরম হেনস্থা ও অপদস্থ করে নাজেহাল করেছে ওই মুরগী ব্যবসায়ি। ঘটনা নিরসনে ইউপি সদস্য এগিয়ে এলে তাকেও অপদস্থ করেছে ওই দোকানী।ওই গৃহবধুর অভিযোগের প্রেক্ষিতে ঘটনা নিরসন না হওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ইউপি চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে উপজেলা রাজিহার ইউনিয়নের বড়বাশাইল বাজারে বৃহস্পতিবার বিকেলে।কান্দিরপাড় গ্রামের সাহাদুল তালুকদারের স্ত্রী ভুক্তভোগী বিউটি বেগম জানান, শুক্রবার ইদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে তিনি বড়বাশাইল বাজারের সালাউদ্দিন মোল্লার দোকান থেকে মুরগী কিনে ড্রেসিং করতে দিয়ে অন্যান্য সওদা কিনতে যান। ফিরে এসে মুরগী নিয়ে বাড়ি গিয়ে মুরগী থেকে পচা গন্ধ আসায় তার সন্দেহ হলে তিনি বাড়ির লোকজনতে ডেকে মুরগী দেখালে সবাই সেটা মরা মুরগী বলে নিশ্চিত করে। গৃহবধু বিউটি বেগম ওই মরা মুরগী নিয়ে দোকানী সালাউদ্দিনের কাছে এসে তাকে মরা মুরগী দেয়ার কারণ জিজ্ঞেস করায় দোকানী সালাউদ্দিন তুমুল বিতর্ক করে ওই মরা মুরগী গৃহবধুর গায়ের উপর ছুরে ছেলে তাকে বিভিন্নভাবে অপদস্থ ও হেনস্থা করে। এসময় ২নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন ঘটনা দেখে এগিয়ে এসে নিরসন করতে চাইলে তাকেও চরম অপদস্থ করে দোকানী সালাউদ্দিন মোল্লা। অপদস্থ হয়ে এক পর্যায়ে গৃহবধু রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদারের কাছে লিখিত অভিযোগ করে প্রতিকার চাইলে চেয়ারম্যান রবিবার সময় দিয়ে ঘটনা নিরসন না হওয়া পর্যন্ত মুরগীর দোকান বন্ধ রাখার নির্দেশ দেন। ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার বলেন, ওই গৃহবধুর অভিযোগ পেয়ে মুরগী ব্যবসায়িকে ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। স্থানীয় বাজারের লোকজন নিয়ে ঘটনা নিরসন করার পরেই সে দোকান খুলবে বলেও জানান তিনি।
অভিযুক্ত সালাউদ্দিন মোল্লা বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে তার পরেও এ ব্যাপারে সালিশ বৈঠক হয়েছে আমার মুরগীর পাওনা টাকাও দিয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগৈলঝাড়ার বাশাইল হাটে মরা মুরগী বিক্রির প্রতিবাদ করায় গৃহবধু ও ইউপি সদস্য অপদস্থ

আপডেট সময় : ০৩:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩