১২ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ একটি চিহ্নিত কুচক্রী মহল মিথ্যা অপপ্রচারে মেতে উঠেছে সার্ভেয়ার আবু হানিফকে নিয়ে সৌদি আরবের উপহারের খেজুর নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি, বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যাখ্যা। বাবুগঞ্জ–মুলাদীতে ইউপি ও উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহ্বান এবি পার্টির ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, প্রস্তুত ইট ধ্বংস, জরিমানা বাবুগঞ্জে ৩২৬ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি গ্রেফতার, উদ্ধার নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
সিলেটের পালপুরে ৩ মাসের শিশুর মৃত্যু নিয়ে রহস্য

সিলেটের পালপুরে ৩ মাসের শিশুর মৃত্যু নিয়ে রহস্য

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের মোগলাবাজার থানাধীন পালপুরে ৩ মাসের শিশুর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। নিহত শিশুর নাম সাহেরা জান্নাত সে পালপুর এলাকার হাফিজ আব্দুল কাইয়ুমের মেয়ে।
সূত্রে জানাযায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টায় বাড়ির পাশের পুকুর থেকে শিশু সাহেরা জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়। বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুকে কে বা কারা চুরি করে পুকুওে ফেলে হত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তিন মাসের শিশু সাহেরা জান্নাতকে বিছানায় ঘুম পারিয়ে বাথরুমে যান মা শাম্মী বেগম। ফিরে এসে দেখেন বিছানায় শিশু নেই। ঘরে ও আশপাশে অনেকে খোঁজাখোঁজি করেও পাওয়া যায়নি তাকে।
শিশু বাবা হাফিজ আব্দুল কাইয়ুম জানান, তিন মাস বয়সী শিশুটি মাগরিবের নামাজের সময় নিজ ঘর থেকে চুরি হয়। পরবর্তীতে বাড়ির সবাই অনেক খোঁজাখোঁজির পর রাত ১১টার সময় বাড়ির পিছনে পুকুরে তার লাশ দেখতে পান। আমি বুঝতে পারছি না আমার মেয়ে কিভাবে পুকুওে গেলো। কে তাকে সেখানে নিয়ে গেলো। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকতা এসএম মাঈন উদ্দিন বলেন, প্রাথমিক ভাবে ধারনা হচ্ছে বাড়ির লোকজনের বিরোধ থেকে শিশুটিকে হত্যা করা হতে পারে। ময়না তদন্তের রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে শিশুটি কি ভাবে মারা যায়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019