সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে এক দিনে সাবেক কাউন্সিলরের ছেলেসহ গ্রেপ্তার ৬ বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা; আসামি ১৬১ শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শপথের ভিডিও ছড়িয়ে পড়েছে বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা তেঁতুলিয়ায় ৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ ভান্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার

উন্নয়ন কাজের নাম করে পরিবেশের ওপর ধ্বংসযজ্ঞ চালানো যাবে না-পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. রেজুয়ান খান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পরিবেশ ও বনের যথাযথ সংরক্ষণ নিশ্চিত করেই অন্যান্য উন্নয়ন কাজ করতে হবে। তিনি বলেন, উন্নয়ন কাজের নাম করে পরিবেশের ওপর ধ্বংসযজ্ঞ চালানো যাবে না। তিনি প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সংশ্লিষ্টসহ সকলকে বিশেষভাবে সচেতন থেকে উন্নয়ন কাজ পরিচালনা করার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এ আহ্বান জানিয়েছেন।
পার্বত্য জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, সমতলের মত পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ চলছে। অবকাঠামোগত উন্নয়ন কাজে ইটের প্রয়োজন হয়। তবে এক্ষেত্রে যত্রতত্র ইটভাটা গড়ে তোলার কোনো সুযোগ নাই। উন্নয়ন কাজের জন্য যে পরিমাণ ইটের প্রয়োজন হয়, সে পরিমাণ ইট সরকারের অনুমোদনপ্রাপ্ত পরিবেশবান্ধব ইটভাটা থেকে সংগ্রহ করার পরামর্শ দেন পার্বত্য মন্ত্রী। এক্ষেত্রে পরিবেশবান্ধব ইট তৈরিতে ইটভাটা মালিক সংশ্লিষ্টদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ও এ সংক্রান্ত সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে পরামর্শ দেন মন্ত্রী। পরিবেশ রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নেই উল্লেখ করে পার্বত্য মন্ত্রী বলেন, উন্নয়ন কাজের জন্য যে পরিমাণ বৃক্ষ কাটা হবে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ বৃক্ষ রোপণ নিশ্চিত করতে হবে। মন্ত্রী সরকারি বিধি ও আইন মেনে পরিবেশ ও বন সংরক্ষণের দিকটিকে সর্বোচ্চ বিবেচনায় রেখে সরকারের উন্নয়ন কাজ পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা, সদর উপজেলা চেয়ারম্যান মো. এ কে এম জাহাঙ্গীর, পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো.ফখর উদ্দিন চৌধুরী, বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.আবদুর রহমান,লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.আরিফুল হক বেলালসহ সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উন্নয়ন কাজের নাম করে পরিবেশের ওপর ধ্বংসযজ্ঞ চালানো যাবে না-পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

আপডেট সময় : ০৩:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩