১০ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
দামুড়হুদায় চলন্ত মোটরসাইকেলের পিছন থেকে পিচ রাম্তায় ছিটকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামের আইয়ুব আলী মাষ্টারের স্ত্রী রওশনারা খাতুন(৬০) নাতি ছেলে স্বপনের মোটরসাইকেল যোগে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা হাসপাতালে উদ্দেশ্যে বের হয়। পথেমধ্যে একই উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর মোড়ে মোটরসাইকেল ঘুরাতে গিয়ে নানী রওশন আরা পিচ রাস্তার ওপর পড়ে যায়। সাথে সাথে পথচারী তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে মারা যায়। মুত্যুর সংবাদ শুনে ঘটনাস্থালে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি এসআই ইমরান হোসেন চুটে যায়।এসময় এসআই ইমরান বলেন, রওশন আরা মোটরসাইকেল থেকে পড়েই মৃত্যু হয়েছে।