সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

আস্তানায় নিয়ে সাত বছরের শিশুকে ‘ধর্ষণ’, পীরকে খুঁজছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : কুমিল্লার দেবিদ্বারে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত এক পীরের বিরুদ্ধে। তার আস্তানায় দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাক্তারি পরীক্ষায় মিলেছে ধর্ষণের আলামত।

ওই পীরের নাম ইকবাল শাহ। তার বাড়ি দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে। ঘটনার ৮ দিন পার হলেও গ্রেপ্তার হয়নি সেই পীর। তাকে গ্রেপ্তার না করায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা।

মামলার নথি সূত্রে জানা যায়, গত ২ জুন দুপুর ১২টার দিকে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে লিচু দেওয়ার কথা বলে আস্তানায় নিয়ে ধর্ষণ করে ইকবাল শাহ। ওই শিশু বাড়িতে গিয়ে ব্যথায় ছটফট করতে থাকে। পরে তাকে চিকিৎসকের কাছে নেয় পরিবারের সদস্যরা।

শিশুর মা ও মামলার বাদী জানান, এলাকার একটি চক্র এ বিষয়ে তাকে মামলা না করতে চাপ দিয়ে যাচ্ছিল। তারা চেয়েছিল এ ঘটনার মীমাংসা করতে।

পরে তিনি ৬ জুন রাতে দেবিদ্বার থানায় মামলা করেন। স্থানীয়রা জানান, ইকবাল শাহ হঠাৎ পীর দাবি করে দীর্ঘ ২০ বছর ধরে নিজ বাড়িতে ‘সাইচাপাড়া দরবার শরীফ’ নাম দিয়ে আস্তানা তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

বাড়িতে প্রায়ই গাঁজার মজমা বসাত। মাঝে মধ্যে করত ওরস। সেখানে নারীদের সঙ্গে নিয়ে অসামাজিক কাজ চলত। তার এসব কাজে সহায়তা করত স্থানীয় একটি প্রভাবশালী চক্র। তাই তার অসামাজিক কর্মকাণ্ড নিয়ে কেউ প্রতিবাদ করত না।

এ বিষয়ে বক্তব্য জানতে ইকবাল শাহের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাদেমুল বাহার বলেন, ডাক্তারি পরীক্ষায় ওই শিশুকে ধর্ষণের আলামত মিলেছে। ঘটনার পর আস্তানা ছেড়ে পালিয়ে যাওয়ায় পীরকে গ্রেপ্তার করা যাচ্ছে না। পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আস্তানায় নিয়ে সাত বছরের শিশুকে ‘ধর্ষণ’, পীরকে খুঁজছে পুলিশ

আপডেট সময় : ০৭:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩