সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঈদের পর সরকারি অফিস চলবে আগের নিয়মে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ঈদের পর সরকারি অফিস আগের নিয়ম, অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এ বিষয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই প্রজ্ঞাপনে ঈদ উপলক্ষে ২০ এপ্রিল নির্বাহী আদেশে ছুটির বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে সরকারি কর্মচারীরা ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ছুটি পাচ্ছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঈদুল ফিতরের পর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।

ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এতে আরও বলা হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে।

এ ছড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময়সূচি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদের পর সরকারি অফিস চলবে আগের নিয়মে

আপডেট সময় : ০৫:৫৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩