সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আ.লীগ জনগণের দল: শেখ হাসিনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ জনগণের পাশেই থাকে।

বুধবার (১৮ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সারাদেশে ১৩টি জেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তৃতীয় পর্যায়ে আরও ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সরকার প্রধান ভিডিও কনফারেন্সে ভোলার চরফ্যাশন, বরগুনার আমতলী, চট্টগ্রামের বাঁশখালী এবং কক্সবাজারের পেকুয়ার কমিউনিটি ভিশন কেন্দ্রে সংযুক্ত হয়ে সেখানকার উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

চট্টগ্রামের বাঁশখালীতে সংযুক্ত হয়ে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন করেন।

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ জনগণের পাশেই থাকে। আর আওয়ামী লীগ যখন কাজ করে মানুষের জন্য, আমরা কি পেলাম সেটা চিন্তা করি না।

তিনি বলেন, মানুষ কি পেল, মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই আমাদের বিবেচনায় থাকে। আর সেই বিবেচনা নিয়ে আমরা কাজ করেছি বলেই আজকে এই ১৪ বছরের মধ্যে বাংলাদেশে পরিবর্তন আনতে পেরেছি, মানুষের ভাগ্য পরিবর্তন আনতে পেরেছি, দারিদ্র বিমোচন করতে পেরেছি, সেবা সব ধরনের, স্বাস্থ্যসেবা, চক্ষুসেবা সবই মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি।

শেখ হাসিনা বলেন, মানুষের সমর্থন নিয়ে আমরা সরকারে এসেছি। যারা আমাদের ভোট দিয়েছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। দেশের জনগণকে ধন্যবাদ জানাই।

আওয়ামী লীগ সভাপতি বলেন, এই অফিসের মাধ্যমে অবশ্যই আমাদের নীতি আদর্শ জনগণের কাছে তুলে ধরবেন। সেটাই আমরা চাই। জনগণের যেন সব ধরনের সেবাটা নিশ্চিত থাকে সেটা আমরা চাই, সেটাই আমাদের লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আ.লীগ জনগণের দল: শেখ হাসিনা

আপডেট সময় : ১১:১৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩