সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

সারা দেশে অভিযান চালাবে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালাতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদরদপ্তর।

তবে পুলিশ সদরদপ্তর বলছে, এটি বিশেষ কোনো অভিযান নয়। আসন্ন কয়েকটি জাতীয় দিবসকে কেন্দ্র করে এই অভিযান পুলিশের রুটিন ওয়ার্ক।

মঙ্গলবার (২৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে এই অভিযানের নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় এই অভিযান পরিচালনা করা হবে।

এ ছাড়া মহান বিজয় দিবস, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতেও এই অভিযান চালানো হবে।

আদেশে পুলিশের সব ইউনিটের ইউনিটের প্রধান ও জেলার পুলিশ সুপারদের ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালাতে বলা হয়েছে।

আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধী লুকিয়ে থাকতে পারে এমন স্থানে ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালাবে পুলিশ। এ ছাড়া অন্যান্য স্থানেও অভিযান চালানো হবে।

অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে আদেশে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মঞ্জুর রহমান বলেন, এটি বিশেষ কোনো অভিযান নয়, এটি পুলিশের রুটিন ওয়ার্ক।

সামনে আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসসহ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সারা দেশে অভিযান চালাবে পুলিশ

আপডেট সময় : ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২