সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

ঘোষণা ছাড়াই ২৫ জেলায় বিদ্যুৎ বন্ধ, দুর্ভোগে মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের অন্তত ২৫ জেলায় হঠাৎ সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তবে বিদ্যুৎ বন্ধের আগে কোনো ধরনের পূর্বঘোষণা না দেওয়ায় দুর্ভোগে পড়েছেন এসব অঞ্চলের বাসিন্দারা।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) জাতীয় পাওয়ার গ্রিডে সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দক্ষিণাঞ্চলের পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো. মুস্তাফিজুর গণমাধ্যমকে জানিয়েছেন, জাতীয় পাওয়ার গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে সকাল ৯টা ৫ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত অঘোষিত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ।

তিনি বলেন, ‘আমি বিস্তারিত জানতে পারিনি। জাতীয় গ্রিডের নিয়ন্ত্রণে যারা রয়েছেন, তারাই বলতে পারবেন। এছাড়া জাতীয় গ্রিড নিয়ন্ত্রণ আমার দায়িত্বে পড়ে না।’

জানা গেছে, প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর বিভিন্ন জেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। তবে ২৫ জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হতে প্রায় ছয় ঘণ্টা সময় লেগেছে।

জেলাগুলোর মধ্যে খুলনা বিভাগের ১০ জেলা, ঢাকা বিভাগের পাঁচ জেলা, বরিশালের ছয় জেলা ও রাজশাহী বিভাগের চার জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির ডেপুটি ম্যানেজার এ বি এম বদরুদ্দোজা খান বলেন, ফ্রিকোয়েন্সি সমস্যার কারণে বিদ্যুৎবিভ্রাট ঘটেনি। মূলত জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তবে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যাটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। আমরা যান্ত্রিক ত্রুটি চিহ্নিত করার জন্য কাজ করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোষণা ছাড়াই ২৫ জেলায় বিদ্যুৎ বন্ধ, দুর্ভোগে মানুষ

আপডেট সময় : ০৫:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২