সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

এলাকাভিত্তিক এক দিন শিল্পকারখানা বন্ধ, প্রজ্ঞাপন জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ১৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে সরকার।বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ৭ আগস্ট শিল্পকারখানার মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।ওই বৈঠক শেষে প্রতিমন্ত্রী লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।

তখন প্রতিমন্ত্রী এও বলেছিলেন, বিদ্যুতের লোডশেডিং কমাতে উৎপাদন বাড়ানোরও চেষ্টা চলছে। অক্টোবর থেকে আগের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

নসরুল হামিদ আরও বলেন, সামনের মাস (সেপ্টেম্বর) থেকে আস্তে-আস্তে লোডশেডিং থেকে বেরিয়ে আসার চিন্তা করছে বিদ্যুৎ বিভাগ।

আগের চেয়ে অনেক ভালো অবস্থা হবে। আগামী মাস থেকে বিদ্যুৎ বিভাগ অন্তত অর্ধেকের বেশি লোডশেডিং থেকে বেরিয়ে আসবে।

জনগণের কথা সরকারের মাথায় আছে উল্লেখ করে তিনি বলেন, কে মানুষকে দুর্ভোগে ফেলতে চায়? কেউ চায় না। লোডশেডিং সাময়িক সমস্যা।

অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। এজন্য গ্যাসের পরিমাণ বাড়ানোর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এলাকাভিত্তিক এক দিন শিল্পকারখানা বন্ধ, প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২