সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

সিলেটে ন্যায্য মজুরীর দাবীতে চা শ্রমিকদের হুশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: দীর্ঘ দিনের দাবী সিলেট জুড়ে চা শ্রমিকদের ন্যায্য মজুরির জন্য। এবার তারা কঠোর হুশিয়ারী দিয়েছে শ্রমিক নেতারা। গত ২৭ জুলাই চা শ্রমিকদের নিম্নতম মজুরী ১২০ থেকে বৃদ্ধি করে ১৩৪ টাকা করেছে মালিক পক্ষ। কিন্তু এটা শ্রমিকদের জন্য সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে গত ১লা আগস্ট চা শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং বি-৭৭) এক সভায় শ্রমিকদের মজুরী বৃদ্ধি করতে মালিক পক্ষকে ৩ আগস্ট পর্যন্ত সময় দেয়া হয়।
৮ আগস্টের মধ্যে এর জবাব না পেলে ৯ আগস্ট থেকে লাগাতার আন্দোলন চলবে। প্রথম ৩ দিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি, এর পরের ৩ দিন অর্ধ দিবস কর্মবিরতি চলবে। এতে দাবী না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এদিকে ২০২১-২২ সালের মজুরীর নতুন চুক্তি সম্পাদনে মালিক পক্ষে কালক্ষেপণ ও নিম্নতম মজুরী বোর্ড চা শ্রমিক বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ আগস্ট) দুপুর ১২টায় ব্রাহ্মণবাজারস্থ লংলা ভ্যালী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লংলা ভ্যালী কার্যকরি পরিষদের সভাপতি শহিদুল ইসলাম।
সাধারণ সম্পাদক সঞ্জু গোস্বামীর পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, নির্বাহী উপদেষ্টা রামভজন কৈরী।
অন্যদের মাঝে বক্তব্য দেন, মাথিউরা চা বাগান পঞ্চায়েত সভাপতি সুগ্রীম গৌড়, উত্তরভাগ চা বাগান পঞ্চায়েত সভাপতি দুলাল ব্যক্তি, চান্দবাগ চা বাগান পঞ্চায়েত সভপতি মানিক বাউরী, মোমিনছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি লিটন মৃধা, কালিটি চা বাগান পঞ্চায়েত সাধারণ সম্পাদক উত্তম কালোয়ার ও রাঙ্গীছড়া চা বাগান পঞ্চায়েত সদস্য চান্দ্র সাগর গোয়ালা প্রমুখ।
সভায় লংলা ভ্যালীর আওতায় ৩০টি চা বাগানের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা চা শ্রমিকদের নিম্নতম মজুরী ৩শ টাকা করার দাবী জানিয়ে বলেন, চা শ্রমিকদের ১২০ টাকা মজুরী খুব বেশী কিছু নয়। এই মজুরী দিয়ে একটি পরিবার চালিয়ে যাওয়া খুবই কষ্টকর। তারপর দ্রব্যমূল্যের উর্দ্ধগতি। এই পরিস্থিতিতে বর্তমানে শ্রমিকরা অনেকটা হিমশিম খাচ্ছেন। বক্তারা চা শ্রমিকদের নিম্নতম মজুরী ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করতে মালিক পক্ষের প্রতি জোর দাবী জানান।
সভায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দি বলেন, চা শ্রমিকদের নিম্নতম মজুরী ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করতে মালিক পক্ষকে সময়সীমা বেধে দিয়েছি। ৮ আগস্ট এই সময় শেষ হচ্ছে। এর মধ্যে দাবী না মানলে তিনি ৯ আগস্ট থেকে আন্দোলনের লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে ন্যায্য মজুরীর দাবীতে চা শ্রমিকদের হুশিয়ারি

আপডেট সময় : ০৮:৩৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২