সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

লঞ্চ মালিকদের ভাড়া বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক : নৌসচিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার পক্ষ থেকে লঞ্চের ভাড়া বাড়ানোর বিষয়ে যে প্রস্তাব এসেছে, সে হার বেশি বলে মনে করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।

সোমবার (৮ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

সচিব বলেন, জ্বালানি তেলের নতুন দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর ফলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট ভাড়া পুনর্নির্ধারণের জন্য একটি চিঠি দিয়েছেন। এছাড়া লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকেও সভাপতি আমাদেরকে একটি চিঠি দিয়েছেন। আমরা সব স্টেকহোল্ডার যারা আছেন, তাদেরকে নিয়ে ইমিডিয়েটলি সভাটা ডেকেছি, ওনারা এখানে উপস্থিত আছেন।

তিনি বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে প্রতি কিলোমিটার যেখানে আগে দুই টাকা ৩০ পয়সা ছিল সেটা বৃদ্ধি করে ৪ টাকা ৬০ পয়সা করা এবং যেটা দুই টাকা ছিল সেটা বৃদ্ধি করে ৪ টাকা করা। মূল্যবৃদ্ধি বা পুনর্নির্ধারণ প্রয়োজন আছে, কিন্তু এটা আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে। এ কারণে আমরা একটি ওয়ার্কিং কমিটি করে দিয়েছি।

সচিব বলেন, সভা শেষে ওয়ার্কিং কমিটি বসবে। যেভাবে আগে মূল্য নির্ধারণ করা হয়েছিল, একইভাবে পুনর্নির্ধারণ করা হবে। আমরা কয়েকটি বিষয় এখানে বিবেচনায় নিচ্ছি। শুধু সদরঘাট নয়, সারা বাংলাদেশকে চিন্তা করে সিদ্ধান্তটি নিতে হবে।

তিনি বলেন, আমাদের কাছে আজকের মধ্যেই তারা সুপারিশ দেবেন। সরকারের বিবেচনার জন্য আমরা উপস্থাপন করব। আমরা আমরা আশা করছি আগামীকাল অথবা ১০ আগস্টের মধ্যে এ বিষয়ে আমরা গেজেট প্রকাশ করতে পারব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা (ওয়ার্কিং কমিটির প্রস্তাব) আজকে বিকেলের মধ্যেই নির্ধারিত হয়ে যাবে।

লঞ্চ মালিকদের যে দাবি ছিল সেটা যৌক্তিক মনে করছেন কি না- জানতে চাইলে সচিব বলেন, তারা প্রস্তাব দিয়েছে শতভাগ বৃদ্ধির এবং সেখানে তারা আরো কিছু বিষয় নিয়ে এসেছে অন্যান্য উপকরণ মবিল বা অন্যান্য সরঞ্জাম। আমার মনে হচ্ছে সেগুলো তো নতুন করে বাড়েনি। সেটা আমাদের জন্য মূল বিবেচ্য বিষয় নয়। তবে এটা পুনর্নির্ধারণ হবে, অবশ্যই রিজেনেবল হবে। কিন্তু ওনারা যেটা চেয়েছেন সেটা অবশ্যই বেশি, সেটা থেকে কমই হবে বলে আমি মনে করি।

গেজেট প্রকাশ পাওয়ার পর থেকে নতুন ভাড়া কার্যকর হবে বলেও জানান তিনি।

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর গত বছরের নভেম্বরেই লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। নভেম্বরের আগে লঞ্চে ১০০ কিলোমিটার মধ্যে দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা। তখন তা থেকে বাড়িয়ে ২ টাকা ৩০ পয়সা করা হয়েছিল।

১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া নভেম্বরের আগে ছিল ১ টাকা ৪০ পয়সা। তা থেকে বাড়িয়ে করা হয়েছিল ২ টাকা। আর লঞ্চের সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছিল নভেম্বরে।

গত শুক্রবার রাত ১২টার পর জ্বালানি তেলের নতুন দাম কার্যকর করেছে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লঞ্চ মালিকদের ভাড়া বৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক : নৌসচিব

আপডেট সময় : ০৯:৩০:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২