সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু কাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : দক্ষিণের শ্রেষ্ঠবিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫০ একরে আসবে একদল নবীন শিক্ষার্থী। আগামীকাল গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এখানে আগমন ঘটবে ১১তম ব্যাচের। এরপর আগামী ১৩ আগস্ট মানবিক বিভাগ এবং ২০ আগস্ট বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামীকাল গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আবাসিক হল, রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের সংগঠন এবং আঞ্চলিক সংগঠনগুলোতে শুরু হয়েছে আমেজ। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা যায়, গুচ্ছের এ ইউনিটের পরীক্ষায় বরিশালের ২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্র।

বরিশাল কেন্দ্রে সর্বমোট ৪২৭৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ৷ এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৩৪২৪ জন এবং সরকারি মহিলা কলেজে ৮৪৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ৷

দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ২য় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা। যেখানে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তিনটি ইউনিটে অংশ নিবেন ৮ হাজার ৫৭৪ জন ভর্তিচ্ছু। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৪ হাজার ২৭৩ জন, ‘বি’ ইউনিটে ৩ হাজার ৪২৪ জন, ‘সি’ ইউনিটে ৮৭৭ জন।

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড.মো.খোরশেদ আলম জানান,আগামী ৩০শে জুলাই পরীক্ষার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে । বরাবরের মতো এবারও গুচ্ছভিত্তিক পরীক্ষার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে৷

পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট ,বিএনসিসি সেনা ও নৌ শাখার সদস্য মোতায়ন থাকবে ৷

এছাড়াও যানজট নিরাসনে বরিশালের ট্রাফিক কমিশনারের সাথে আলোচনা হয়েছে,তাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু কাল

আপডেট সময় : ০৪:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২