সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

নীলফামারীতে লোকালয়ে ঘুরে বেড়ানো হনুমানটি অবশেষে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি।।নীলফামারীতে কয়েক সপ্তাহ ধরে লোকালয়ে দেখতে পাওয়া একটি হনুমান উদ্ধার করেছে বন বিভাগ।শুক্রবার(২৯ জুলাই)সকালে জেলা শহরের নতুন বাজার এলাকার একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার থেকে হনুমানটি উদ্ধার করে রংপুর বন বিভাগের একটি দল।এর আগে লোকালয়ে দেখতে পাওয়া হনুমানটিকে বিরক্ত না করার জন্য অনুরোধ করেছিল এই বিভাগ।স্থানীয় সূত্রে জানা যায়,গত কয়েক সপ্তাহ ধরে হনুমানটি লোকালয়ে দেখে উৎসুক জনতা ভিড় জমাচ্ছিলেন। মানুষের উপস্থিতি ও নির্যাতনের ফলে খুব দ্রুত স্থান পরিবর্তন করছিল হনুমানটি।বিষয়টি দেখে নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল করীম ফেসবুক পোস্ট করে এবং বন বিভাগকে উদ্ধারের জন্য অনুরোধ জানায়। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি উঠে আসলে দ্রুত সময়ে এটি নিয়ে কাজ করে বন বিভাগ।নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল করীম বলেন,কয়েক সপ্তাহ ধরে হনুমানটি লোকালয়ে দেখতে পাওয়া যায়।তখন একটি বিষয় লক্ষ করলাম যে অনেকেই হনুমানটিকে বিরক্ত করছে।সেই সাথে ছোট বাচ্ছারা ঢিল ছুড়ছে।বিষয়টি লক্ষ করার পর আমি ফেসবুকে একটি পোস্ট দেই এবং সেটি দ্রুত সময়ে অনেকের নজরে আসে।বিভিন্ন গণমাধ্যমে নিউজ হলে আজ হনুমানটি উদ্ধার করেছে বন বিভাগ। অনেকটা ভালো লাগছে।সামাজিক বন বিভাগ রংপুরের জীব ও বৈচিত্র্য কর্মকর্তা স্মৃতি সিংহ রায় বলেন, হনুমানটি কোন ভাবে দল ছুট হয়ে এই অঞ্চলে চলে আসে। তবে মানুষ তো সেভাবে বুঝতে পারেনা।নানা ভাবে বিরক্ত করায় হনুমানটি হিংস্র হয়ে উঠে।বিরক্ত না করলে কিছুদিন পর সেটি নিজেই ফিরে যেত। আমরা কয়েকদিন ধরে হনুমানটির গতিবিধি লক্ষ করি এবং আজ(শুক্রবার)সকালে নীলফামারী শহরের নতুন বাজার এলাকার একটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার থেকে উদ্ধার করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীতে লোকালয়ে ঘুরে বেড়ানো হনুমানটি অবশেষে উদ্ধার

আপডেট সময় : ০২:৩০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২