সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

সিলেটে শাবি’র ছাত্র খুনের পিছনে রহস্য ছিনতাই, মোবাইল ফোন উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের শাবির ছাত্র বুলবুল হত্যার পিছনে রহস্য ছিনতাই বলে ধারনা করা হচ্ছে। ইতোমধ্যে শিক্ষার্থী বুলবুল আহমদের খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
বুলবুল হত্যার ঘটনায় আটক কামরুল ইসলামের বাড়ি থেকে বুধবার (২৭ জুলাই) সকালে এই মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়। এই ছুরি দিয়েই বুলবুলকে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশের।
কামরুল ইসলামের বাড়ি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পেছনের টিলাগাও এলাকায়। তিনি পেশায় রাজমিস্ত্রি বলে জানা গেছে। বুলবুল আহমদ হত্যার রাতেই কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বুধবার সকালে তাকে তিনি অভিযানে নামে পুলিশ।
এসব তথ্য জানিয়ে সিলেট মহানগর পুলিশের উপ কমিশার উত্তর আজবাহার আলী শেখ বলেন, বুলবুলের মোবাইল ফোন ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এখনও অভিযান চলছে। বিস্তারিত পরে বলতে পারবো।
এদিকে, পুলিশের একটি সূত্র জানিয়েছে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন কামরুল। এরপরই তাকে নিয়ে অভিযানে যাওয়া হয়। হত্যায় তিনজন ছিলেন বলেও কামরুল জানিয়েছেন বলে জানান ওই পুলিশ সদস্য।
কামরুলসহ তিনজনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে তোলা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে, এই হত্যাকান্ডে তিন জন অংশ নেয় বলে ঘটনার সময় বুলবুলের সাথে থাকা ছাত্রীর বরাত দিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আমিনা পারভীনও। হত্যাকারী তিনজন মাস্ক পরা ছিলো বলেও ওই ছাত্রী জানিয়েছেন বলে জানান আমিন পারভিন।
সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন বুলবুল। তিনি লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার (২৫ জুলাই) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে শাবি’র ছাত্র খুনের পিছনে রহস্য ছিনতাই, মোবাইল ফোন উদ্ধার

আপডেট সময় : ১১:৪০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২