সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিমানবন্দরে নেমে প্রবাসী স্বামী বাসায় পৌঁছানোর আগেই স্ত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

কুমিল্লার লাকসামের এক দুবাই প্রবাসী ঢাকা বিমানবন্দরে নেমে বাসায় পৌঁছানোর আগেই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তার স্ত্রী।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসা থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করেছে।

জানা গেছে, নিহতের নাম নাজমা। তার বাড়ি খুলনার বাগেরহাটে।

তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। লাকসাম পৌরসভার বাতাখালি গ্রামের দুবাই প্রবাসী মাকসুদের সঙ্গে ভালোবাসার টানে ইসলাম ধর্মগ্রহণ করেন তিনি। এরপর তারা বিয়ে করেন। সাত বছর বয়সী একমাত্র কন্যা সন্তান নিয়ে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন।

মঙ্গলবার দুবাই থেকে দেশে ফিরছিলেন নাজমার স্বামী মাকসুদ। সকালে মাকসুদের স্বজনদের সঙ্গে একমাত্র মেয়ে মোহনাও বিমানবন্দর থেকে তাকে বাসায় আনতে ঢাকায় যায়। সন্ধ্যা ৬ টার দিকে বিমানবন্দরে নামেন মাকসুদ। কিছুক্ষণ পরই তার স্ত্রী বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।

দুবাই থেকে স্বামী বাসায় পৌঁছানোর আগেই স্ত্রীর আত্মহত্যা নিয়ে কৌতুহল দেখা দিয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা যায়নি।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিমানবন্দরে নেমে প্রবাসী স্বামী বাসায় পৌঁছানোর আগেই স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৩০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২