সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গ্রীনলাইন পরিবহন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বুড়িরহাট নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে গ্রীনলাইন পরিবহন কোম্পানির একটি বাস।

রোববার দুপুর পৌঁনে দুইটার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলাধীন বুড়িরহাট এলাকায় এই ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় কোন যাত্রী হতাহত হয়নি বলে জানিয়েছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান। তবে কয়েকজন যাত্রী সামান্য আহত হলে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।

ওসি জানান, ঢাকা-কুয়াকাটা রুটের গ্রীনলাইন কোম্পানির ওই বাসটি সকালে যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে ছেড়ে আসে। পথিমধ্যে দুপুর পৌঁনে দুইটার দিকে বৃষ্টির মধ্যে গাড়ি চলাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায় বাসটি রাস্তা ছেড়ে পার্শ্ববর্তী খাদায় নেমে যায়। এতে পরিবহনটির সামনের গ্লাস ভেঙে যাওয়াসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোন যাত্রী হতাহত হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানান ওসি।

তবে ঘটনার পর পরই বাস চালক পালিয়েছে বলেও জানান তিনি। এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রীনলাইন পরিবহন দুর্ঘটনাকে ঘিরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। পাশাপাশি দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন আতাউর রহমান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গ্রীনলাইন পরিবহন

আপডেট সময় : ১১:০০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২