সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে ডিমলা উপজেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা
নীলফামারী ডিমলা প্রতিনিধি

নীলফামারী জেলার প্রথম
ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা হতে যাচ্ছে ডিমলা। আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তৃতীয় পর্যায়ে (দ্বিতীয় ধাপ) ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ দেওয়া কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

ইউএনও জানান, ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ স্লোগানে মুজিব শতবর্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে ২৫টি একক গৃহ হস্তান্তরের মাধ্যমে ভূমি ও গৃহহীনমুক্ত উপজেলা হতে যাচ্ছে ডিমলা। এর আগে উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৮২৩ জন ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর দেওয়া হয়েছে।

ইউএনও আরও বলেন, প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সঙ্গে এই বাড়িতে থাকছে দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা, বিদ্যুৎ ও সুপেয় পানির জন্য নলকূপ। তিনি আরও বলেন, ২১ জুলাই সকালে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিমলা উপজেলাকে জেলার প্রথম ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হালনাগাদকৃত চলমান তালিকা অনুযায়ী ডিমলা উপজেলা ভূমিহীনমুক্ত হলেও এই প্রক্রিয়া চলমান থাকবে। যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে কোনো ভূমিহীন পাওয়া যায় দ্রুততম সময়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে ডিমলা উপজেলা

আপডেট সময় : ১০:৫৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২