সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বানারীপাড়া প্রেসক্লাবে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক লস্কর আল মামুনকে সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ২৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি লস্কর আল মামুনকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। ১জানুয়ারি শনিবার সন্ধ্যায় বানারীপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন,আওয়ামী লীগ নেতা ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় সংবর্ধিত সাংবাদিক লস্কর আল মামুন তার আবেগঘন বক্তৃতায় বলেন, আমি প্রবাসী নই আমার কর্মক্ষেত্র যুক্তরাষ্ট্র হলেও জন্মভূমির মাটি ও মানুষের মাঝে আমার নিঃশ্বাস-বিশ্বাস, আত্মা ও অস্তিত্ব। দৈহিক ভাবে আমি সেখানে থাকলেও আত্মিকভাবে আমি এখানে থাকি। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বির্নিমান ও আলোকিত বানারীপাড়া গড়তে আমিও একজন স্বপ্ন সারথী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন ও প্রভাষক মামুন আহমেদ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি সুমম রায় সুমন,প্রেসক্লারের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক ও আ. রহিম মাল, সড়ক ও জনপথের (সওজ) সাবেক কার্য্য সহকারি ইউসুফ আলী,ব্যাংকার জাহাঙ্গির আলম দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদার,প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপন,সহ-সভাপতি ইলিয়াস শেখ,জাহিন মাহমুদ,স্বপন মাঝী ও সরদার নজরুল ইসলাম,যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও মাইদুল ইসলাম শফিক,সহ সম্পাদক নাহিদ সরদার,সদস্য মাহফুজুল হক মাসুম প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিক লস্কর আল-মামুনকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়া প্রেসক্লাবে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক লস্কর আল মামুনকে সংবর্ধনা

আপডেট সময় : ০১:০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২