সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দিল্লির আদালত চত্বরে ফের বিস্ফোরণ, আহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ভারতের দিল্লির একটি আদালত চত্বরে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বিস্ফোরণে একজন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই বন্ধ হয়ে যায় আদালতের শুনানি কার্যক্রম।

বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আচমকা বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্ত্বরে। বন্ধ হয়ে যায় শুনানি।

পরে জানা যায়, বিস্ফোরণে এক পুলিশকর্মী আহত হয়েছেন। হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে একটি আদালতের ভেতরে নজিরবিহীন হামলা চালায় গ্যাংস্টাররা। এতে তিনজন নিহত হন। এসময় আহত হন আরও বেশ কয়েকজন। উত্তর দিল্লির রোহিণী আদালতকক্ষের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

পরে দিল্লির পুলিশ কমিশনার জানান, হামলাকারীদের গুলিতে বেশ কয়েকটি মামলার আসামি দুর্ধর্ষ গ্যাংস্টার জিতেন্দ্র গোগী প্রাণ হারান। গত এপ্রিলে গ্রেফতারের পর তিহার কারাগারে রাখা হয় তাকে। আদালতে হাজির করা হয়েছিল সেদিন। তাকে আদালতে তোলা হলে অন্য আরেকটি সন্ত্রাসী দল হামলা চালায়। পুলিশের পাল্টা গুলিতে দুই সন্ত্রাসীও নিহত হয়।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিল্লির আদালত চত্বরে ফের বিস্ফোরণ, আহত ১

আপডেট সময় : ০৯:১৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১