সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

স্ত্রীর ইচ্ছাপূরণে জাতীয় দলে ফেরার চেষ্টায় নাসির।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে বাংলাদেশের একসময়কার নিয়মিত মুখ নাসির হোসেন। প্রায় সাড়ে তিন বছর আগে খেলেছেন বাংলাদেশের হয়ে। এরপর থেকে প্রতি মৌসুমেই শোনা যায়, জাতীয় দলে ফেরার চেষ্টার কথা। কিন্তু জাতীয় দলে আর ফেরা হয় না তার।

এবার নতুন করে স্ত্রী তামিমা তাম্মির ইচ্ছাপূরণের জন্য জাতীয় দলে ফেরার চেষ্টায় নেমেছেন একসময়কার মি. ফিনিশারখ্যাত নাসির। গত ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নাসির। বিয়ের পর তার স্ত্রী জানিয়েছিলেন, তার ইচ্ছা হলো নাসির আবার জাতীয় দলে ফিরুক।

করোনাভাইরাসের কারণে প্রায় দেড় বছর হারিয়ে গেছে দেশের ঘরোয়া ক্রিকেট থেকে। নিয়মিত সূচিতে হয়নি কিছুই। তবে আগামী মাসে হতে চলেছে দীর্ঘ পরিসরের ক্রিকেট জাতীয় লিগ। স্ত্রীর ইচ্ছাপূরণে ঘরোয়া ক্রিকেটের এসব টুর্নামেন্টে ভালো করার মাধ্যমেই জাতীয় দলে ফেরার চেষ্টা করছেন নাসির।

বুধবার মিরপুরের একাডেমি ভবনের সামনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে, প্রসঙ্গক্রমে প্রশ্ন আসে নাসিরের স্ত্রীর সেই ইচ্ছার ব্যাপারে। উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই চেষ্টা করবো। যতদিন ক্রিকেট খেলবো আমি চেষ্টা করবো জাতীয় দলে ফিরতে। এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যাতে জাতীয় দলে কামব্যাক করতে পারি।’

প্রায় সাড়ে তিন বছর ধরে জাতীয় দলে না থাকলেও, নাসিরের ভক্ত-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীর সংখ্যা নেহায়েত কম নয়। তাদের ভালোবাসার প্রতিদান দেয়ার জন্য হলেও জাতীয় দলে ফিরতে চান নাসির। ভক্তদের ধন্যবাদ জানিয়ে আরও দোয়ার আর্জি জানিয়েছেন এ অলরাউন্ডার।

তিনি বলেছেন, ‘তাদের (ভক্তদের) ভালোবাসার প্রতিদান আমি জাতীয় দলে ফেরার মাধ্যমে দিতে চাই। তাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে, তারা সবসময় আমাকে সাপোর্ট করে আসছে। তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। ইনশাআল্লাহ আমি আবার জাতীয় দলে কামব্যাক করবো।’

ফেরার জন্য কী কী করছেন জানতে চাওয়া হলে নাসির বলেন, ‘ফেরার জন্য আসলে ট্রেনিংয়ের বিকল্প নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের ওপর বেশি কাজ করছি। যেহেতু করোনার জন্য আমরা (অনুশীলনের জন্য) উইকেট ওভাবে পাচ্ছি না। আমার বিশ্বাস, আমরা এখন উইকেট পাবো। তো অবশ্যই ব্যাটিং-বোলিং দুইটাই হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর ইচ্ছাপূরণে জাতীয় দলে ফেরার চেষ্টায় নাসির।

আপডেট সময় : ১১:২৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১