সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

১৮তম বারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের সকল কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি ভাষণ দেবেন।

এর আগে তিনি ১৭ বার জাতিসংঘে ভাষণ দিয়েছেন। এবার হবে ১৮তম।

আগামী ১৯ সেপ্টেম্বর দুপুরে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানানোর সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। খবর ভয়েস অব আমেরিকার।

প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলে থাকছেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন, বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এছাড়াও থাকছেন প্রধানমন্ত্রীর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণের পর নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রবাসীদের একটি সমাবেশে একইভাবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। এই সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন নেতৃত্বের নামও ঘোষণা করা হতে পারে।

তবে বিষয়টি কেউ এখনও নিশ্চিত করেননি।
২৫ সেপ্টেম্বর শনিবার তার ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগের কথা। ওয়াশিংটনে চিকিৎসার ফলোআপ ছাড়াও তিনি মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন।

আগামী ২৮ সেপ্টেম্বর ভার্জিনিয়া এবং নিউইয়র্কে প্রবাসীরা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে একেবারেই কম প্রতিনিধি দল নিয়ে শেখ হাসিনা এবার জাতিসংঘের অধিবেশনে অংশ নেবেন।

গণমাধ্যম কর্মীদের সংখ্যাও থাকছে কম। প্রধানমন্ত্রীর সঙ্গে অধিবেশনের ডেস্কেও সীমিতসংখ্যক কূটনীতিক ও পদস্থ কর্মকর্তারা বসবেন। শতভাগ স্বাস্থ্যবিধি বজায় থাকবে সবখানে।
এদিকে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার কুইন্সে ওয়ার্ল্ডফেয়ার মেরিনা মিলনায়তনে আলাদা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৮তম বারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী।

আপডেট সময় : ০৬:০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১