সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

সিরিজ শেষেই যুক্তরাষ্ট্র যাবেন সাকিব।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ১৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আজ সন্ধ্যার পর থেকেই ফেসবুকে একটি গুজবে সয়লাব, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ না খেলেই মার্কিন যুক্তরাষ্ট্রে স্ত্রী-কন্যাদের কাছে ফিরে যাবেন সাকিব আল হাসান।’ কয়েকটি গণমাধ্যম এই গুজবের ওপর ভিত্তি করে সংবাদও প্রকাশ করে ফেলেছে।

এ নিয়ে সরাসরি যোগাযোগ করা হয় বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে। তিনি কথাটা শুনেই উষ্মা প্রকাশ করেন। অনেকটা রাগত স্বরেই বলেন, ‘এসব খবর আপনারা পান কোথায়। একটি সিরিজ চলাকলীন কেউ দল ছেড়ে যেতে পারে নাকি?’

তবে কথা প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন, যেহেতু অস্ট্রেলিয়া সিরিজ শেষে অন্তত দুই সপ্তাহের মত বিশ্রাম পাচ্ছে বাংলাদেশ দল, এ সময়ের মধ্যে সাকিব চাইলে তার পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্র যেতেও পারেন। এটা তার ইচ্ছা। হয়েতো বা যাবেও।

বিস্তারিত জানতে সাকিব আল হাসানের খুবই ঘনিষ্ঠ আরেকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সূত্রটি সাংবাদিকদের জানিয়েছেন, এরই মধ্যে অনেকেই তার সঙ্গে যোগাযোগ করেছে, সাকিবের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে। তবে, এটা তো আর ঢাকা প্রিমিয়ার লিগ না যে মাঝপথেই সাকিব চলে যাবে। সিরিজ চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিরিজ শেষ হওয়ার পর সে হয়তো যুক্তরাষ্ট্র যাবে। তবে, আমার জানা মতে সিরিজ শেষ হওয়ার দু’তিনদিন পর যাবে। তার আগে নয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম চার ম্যাচে ওপেনার সৌম্য সরকার ব্যর্থ হওয়ার কারণে শেষ ম্যাচে সাকিবকে দিয়েই ইনিংস ওপেন করানোর সম্ভাবনা রয়েছে জোরালোভাবে। টিম ম্যানেজমেন্টের এমন পরিকল্পনার পর তিনি কিভাবে সিরিজ শেষ না করে দল ছেড়ে যাবেন?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরিজ শেষেই যুক্তরাষ্ট্র যাবেন সাকিব।

আপডেট সময় : ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১