সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বাংলাদেশের কাছে হারে খুব বেশি চিন্তিত নন গিলক্রিস্ট।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশের কাছে। এই সফরে আসেননি তাদের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল আর অ্যারন ফিঞ্চ। তবে বোলিং আক্রমণ শক্তিশালী। গতকাল চতুর্থ ম্যাচে ৩ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।

এই সিরিজে তাদের প্রথম জয়। তবে বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ানদের এই ব্যর্থতা নিয়ে খুব বেশি চিন্তিত নন সাবেক মহাতারকা অ্যাডাম গিলক্রিস্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া দলের এমন করুণ হাল নিয়ে দেশটির সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান গিলক্রিস্ট বলেছেন, ‘আমি মনে করি না বাংলাদেশে অস্ট্রেলীয় দলের পারফরম্যান্স, সিরিজ হার- এসব নিয়ে চিন্তিত হওয়ার খুব একটা কারণ আছে। বিশ্বকাপের আগে এই দলে অ্যারন ফিঞ্চ ফিরবে, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরাও ফিরবে। মারনাস লাবুশেন কিংবা মার্কাস স্টয়নিসদেরও যদি যোগ করা হয়, তাহলে ব্যাটিংয়ের চেহারাটা তো এমন থাকবে না। ‘

তবে গিলক্রিস্ট স্বীকার করেছেন, স্পিনের বিরুদ্ধে অজি ব্যাটসম্যানরা স্বচ্ছন্দ নয়। পাশাপাশি স্লো বলেও তারা খেলতে পারে না। এটা থেকে বেরিয়ে আসতে না পারলে দলকে সামনে ভালোই সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করেন গিলক্রিস্ট।

তিনি আরও বলেন, ‘এটা তো লুকোচুরির কোনো বিষয় নয়। অস্ট্রেলীয় দল স্পিনের বিপক্ষে কিংবা একটু ধীরগতির বোলিংয়ের বিপক্ষে সব সময়ই একটু বিপাকে পড়ে। উপমহাদেশে খেলতে গেলে এটাই অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ‘

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশের কাছে হারে খুব বেশি চিন্তিত নন গিলক্রিস্ট।

আপডেট সময় : ১০:০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১