সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

করোনা এবার রূপ পাল্টে হানা দিল চীনে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনাভাইরাসের অস্তিত্ব সর্বপ্রথম বিশ্ববাসীর নজরে আসে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে। এই শহরে করোনা যখন ভয়ঙ্কর রূপ নিয়ে একের পর এক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছিল তখন বিশ্ব গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে সংবাদ প্রচার শুরু হয়। এরপর অল্প কিছু দিনের মধ্যেই তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ততক্ষণে চীন থেকে করোনা সংক্রান্ত সংবাদ প্রচারও প্রায় বন্ধ হয়ে যায়।

দাবি করা হয়, প্রাণঘাতী এই ভাইরাসকে সেখানে নিয়ন্ত্রণ করা হয়েছে।
তবে আবারও বিপদের মুখে চীন। এবার করোনা রূপ পাল্টে হানা দিয়েছে সেখানে। বিভিন্ন দেশে নানা রূপে হানার দেওয়ার পর চীনে এবার আক্রমণ শুরু করেছে করোনার ভারতীয় ধরন (‘ডেল্টা’),। উত্তর চীনের নানজিং প্রদেশে নতুন করে ছড়িয়ে পড়ছে করোনার এই ধরন, এতে আতঙ্ক ছড়াচ্ছে চীনজুড়ে।

বিপুল সংখ্যক করোনা পরীক্ষা, নানা স্থানে করোনা রুখতে কড়া বিধিনিষেধের পরেও নানজিংয়ের বিমানবন্দর থেকে ছড়িয়ে পড়তে শুরু করেছে সংক্রমণ।

গত শীতে শেষবার করোনার এই বিপুল সংক্রমণ দেখেছে চীন। আবারও তা দেখা দিচ্ছে জুলাইয়ে এসে।

নানজিং প্রদেশে এক দিনে সন্ধান পাওয়া গেছে ২০০ জন করোনা রোগী।
করোনা সংক্রমণের হাত থেকে ছাড় পায়নি বেইজিংও। সেখানে ডেল্টা ধরনে আক্রান্ত একজনের সন্ধান পাওয়া গেছে। সরকারিভাবে বলা হচ্ছে, ওই ব্যক্তি সম্প্রতি নানজিং গিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমণ নিয়ে তিনি বেইজিংয়ে ফিরেছেন।

বেইজিংয়ে ছয় মাস পর স্থানীয়ভাবে সংক্রমণের খোঁজ পাওয়া গেছে।
চীন বলছে, ডেল্টায় প্রথম আক্রান্ত হন নানজিং প্রদেশের বিমানবন্দর-কর্মীরা। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশেপাশে। বাড়তে বাড়তে সেই সংক্রমণ বৃহস্পতিবার পৌঁছে গেছে ২০০-তে।

সরকারি কর্মকর্তারা বলছেন, নানজিংয়ের যে বিমানবন্দর-কর্মীরা করোনা আক্রান্ত হয়েছেন, তাদের সকলেই দু’টি করে করোনা-টিকা পেয়েছেন। তবে করোনার নতুন ধরনে আক্রান্ত হওয়ার পরেও তাদের শারীরিক অবস্থার বেশি অবনতি হয়নি। সামান্য উপসর্গের ভিতরেই সীমাবব্ধ রয়েছে সংক্রমণ। সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা এবার রূপ পাল্টে হানা দিল চীনে।

আপডেট সময় : ০৫:৪৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১