সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

লোকে সাকিবের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় কীভাবে: মুশফিক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নিষেধাজ্ঞা থেকে ফেরার পরে যেন খেই হারিয়ে ফেলেছিলেন সাকিব আল হাসান। ঠিকমতো অলরাউন্ডিং পারফরমেন্স করতে পারছিলেন না। আর এতেই হতাশ হয়ে পড়েন তার ভক্তরা। কেউ কেউ তো সাকিবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেন।

তবে এবারের চলমান জিম্বাবুয়ে সিরিজে সাকিব আল হাসান নিজের জাত চেনালেন আরেকবার। এদিন জিম্বাবুয়ের বিপক্ষে চাপের মুখে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেন তিনি। ১০৯ বলে ৮ চারে সাজানো সেই ইনিংসে ভর করেই হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতেছে বাংলাদেশ। আর এর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখে জিতেছে সিরিজও।

এদিন সাকিবের হয়ে শুধু তাঁর ব্যাটই কথা বলেনি, বলেছেন তাঁর সতীর্থ মুশফিকুর রহিম। ম্যাচ জেতার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিব ও বাংলাদেশ দলের প্রশংসা করে একটি স্ট্যাটাসও দিয়েছেন। সেখানেই সাকিবের সমালোচনাকারীদের নিয়েও একটা প্রশ্ন করেছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

মুশফিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।

সিরিজ জয়ের জন্য অভিনন্দন আমার ছেলেদের। ফর্ম সাময়িক, জাতটা স্থায়ী। আমি বুঝি না, কয়েক ইনিংস ব্যর্থ হলেই লোকে সাকিবের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় কীভাবে? সে একজন কিংবদন্তি এবং চিরদিনই বাংলাদেশের জন্য কিংবদন্তি হয়ে থাকবে। ওয়েল ডান সাকিব, মাই বয়!
প্রসঙ্গত, জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট ম্যাচটি খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না মুশফিক। করোনাক্রান্ত বাবা-মায়ের পাশে থাকতে ওয়ানডে সিরিজ শুরুর আগেই দেশে ফেরেন মুশফিক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লোকে সাকিবের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় কীভাবে: মুশফিক।

আপডেট সময় : ০৫:০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১