সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সবাই পাশ কাটিয়ে গেলেও ইসরায়েলি নিপীড়ন মেনে নেব না: এরদোয়ান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার (১৪ মে) তিনি বলেন, যদি গোটা বিশ্বও পাশ কাটিয়ে যায়, তবুও ইসরায়েলি নিপীড়ন মেনে নেবে না তুরস্ক।-খবর ইয়ানে শাফাকের

ক্ষমতাসীন দল একে পার্টির এক ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, যারা গাজায় ইসরায়েলি রক্তপাতে নীরব কিংবা প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন, তাদের মনে রাখা উচিত—একদিন তাদের পালাও আসবে। সাধারণ পরিষদে নেওয়া সিদ্ধান্ত অনুসারে জেরুজালেমে শান্তি নিশ্চিত করা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব।
শান্তির নিশ্চিতের দায়িত্ব নিতে ও জাতিসংঘের যে কোনো উদ্যোগে সক্রিয়ভাবে সমর্থন দিতে তুরস্ক প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) যদি কোনো বাস্তবিক পদক্ষেপ না নেয়, তবে সংস্থাটির অস্তিত্ব আস্তা হারিয়ে ফেলবে।
এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত চলছে। শুক্রবারও (১৪ মে) বিমান হামলার পাশাপাশি কামানের গোলাও নিক্ষেপ করা হচ্ছে।
এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯। নিহতদের মধ্যে ৩১টি শিশু ও ১৯ নারী রয়েছেন।
পাঁচদিন আগে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৮৩০ জনের মতো আহত হয়েছেন। উত্তর গাজার জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিতে দেখা গেছে হাজার হাজার গাজাবাসীকে।
এ যাবত কালের সবচেয়ে সহিংস রাত পার করার জানিয়েছেন ফিলিস্তিনিরা। সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, অভিযান অব্যাহত থাকবে।
প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলাও অব্যাহত রয়েছে। শুক্রবার সকালের দিকে আশকেলন শহরে তাদের রকেট আঘাত হেনেছে।
ইসরায়েলের বিভিন্ন স্থানে শত শত রকেট হামলা করা হয়েছে। এছাড়া পশ্চিমতীরে ইসরায়েলের অবৈধ বসতিস্থাপনকারী ও ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।
দক্ষিণ লেবানন থেকেও ইসরায়েলে তিনি রকেট হামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সবাই পাশ কাটিয়ে গেলেও ইসরায়েলি নিপীড়ন মেনে নেব না: এরদোয়ান।

আপডেট সময় : ০৫:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১