সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপের পর গাজায় হামলা জোরদার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

সংঘাতের পঞ্চম দিনে এসে গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। শুক্রবার (১৪ মে) ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসও রকেট হামলা বাড়িয়ে দিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতার এই চক্র দ্রুত বন্ধ হওয়া দরকার।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি বলেন, বিলম্বের চেয়ে শিগগিরই এই সংঘাত বন্ধ হবে বলে আশা করছি। কিন্তু ইসরায়েলের নিজের আত্মরক্ষার অধিকার আছে।

শুক্রবার গাজায় হামলায় স্থল ও বিমান বাহিনী অংশ নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে তারা গাজায় প্রবেশ করেনি।
গাজা শহরের ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কামান, গানবোট ও বিমান হামলায় আকাশে বিস্ফোরণের আলো জ্বলে উঠছে। উপত্যকাটিতে এখন পর্যন্ত ১১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশ।
ইসরায়েলি সীমান্তে বসবাসরত গাজার অধিবাসীরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। গাজার সেজায়ারার বাসিন্দারা বলেন, ইসরায়েলি কামানের গোলা এসে তাদের বাড়িতে পড়ছে।
উম্ম রাঈদ আল-বাগদাদি বলেন, পুরো এলাকাজুড়ে গোলা আঘাত হানছে। শিশুরা আতঙ্কিত হয়ে পড়েছে। এমনকি যারা প্রাপ্তবয়স্ক, শৈশব থেকেই যুদ্ধ দেখে দেখে বড় হয়েছেন, তারাও বলছেন, আমরা আর সহ্য করতে পারছি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপের পর গাজায় হামলা জোরদার।

আপডেট সময় : ১২:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১