সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় অভিনেত্রীকে গুলি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
হামাস এবং ইসরায়েলি সেনাবাহিনীর সংঘর্ষের মধ্যে গাজায় বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে গুলিতে আহত হয়েছেন অভিনেত্রী মাইসা আবদ ইলাহাদি। নির্যাতিত ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হাইফা শহরে বিক্ষোভ প্রদর্শনে অংশ নিয়েছিলেন। আর সেই সময় ফিলিস্তিনি এই অভিনেত্রীর পায়ে গুলি করে ইসরায়েল পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ খবর অভিনেত্রী মাইসা নিজেই জানিয়েছেন।

এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি বলেন, আমি কখনও ভাবতে পারিনি যে এমন পোস্ট লিখতে হবে। এটা লেখার সময় আমি লজ্জিত, কারণ এর থেকে বেশি ব্যথা আর দুঃখ আমাদের লোকেরা সহ্য করছে।
তিনি আরও বলেন, আমি জানি না যে আমার পায়ে গ্রেনেড না অন্যকিছু লেগেছিল, কিন্তু এটুকু মনে আছে যে আমি ব্যথায় চিৎকার করছিলাম। আমি পায়ের অবস্থা দেখে আঁতকে উঠেছিলাম। এরপর বিক্ষোভ দেখানো মানুষেরা আমাকে সেখান থেকে বের করে নিয়ে যায়।

অভিনেত্রী মাইসা অভিযোগ করে বলেন, ইসরায়েলি পুলিশ আর সেনারা গুলি করা থেকে মোটেও দ্বিধা করে না। এর আগেও বহুবার তারা এ কাজ করেছে। আমরা এখন এমন এক যুদ্ধের সম্মুখীন, এক মাত্র ভাগ্যই আমাদের বাঁচাতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় অভিনেত্রীকে গুলি।

আপডেট সময় : ০২:৩৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১