সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

রাজশাহীতে করোনা ওয়ার্ডে ৯ জনের মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ৩৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রাতে নয়জনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ছয়জনের করোনা পজেটিভ ছিল। বাকি তিনজন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, বর্তমানে করোনা ওয়ার্ডে ৯৭ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৫৪ জন করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে আইউসিইউতে ভর্তি রয়েছেন নয়জন।

এদিকে, রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় করোনাভাইরাসে আরও সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে রাজশাহীতে একজন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন, বগুড়ায় তিনজন ও পাবনায় একজন। মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৯০ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৯৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২০ জন, নওগাঁয় ৩৪ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার এ বিভাগের আট জেলায় নতুন ১০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪০ জন, নওগাঁয় চারজন, নাটোর ছয়জন, জয়পুরহাট দুইজন, বগুড়ায় ১৫ জন, সিরাজগঞ্জ ১২ জন ও পাবনায় আটজন। এ দিন সুস্থ হয়েছেন ১৬০ জন।

এ বিভাগের আট জেলায় এখন মোট আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ৬২৬ জন। এদের মধ্যে ২৮ হাজার ৪১৩ জন সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে করোনা ওয়ার্ডে ৯ জনের মৃত্যু।

আপডেট সময় : ০৮:৫৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১