সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চেনেন না একে অপরকে, তবুও এক সিলিন্ডারে শ্বাস নিচ্ছেন ৩ রোগী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক

পার্বতী দেবী, ওম দত্ত শর্মা ও দীপক; কিছুক্ষণ আগেও কেউ একে অপরকে চিনতেন না। অথচ ভাগ্যের এমনই পরিহাস যে অক্সিজেনের প্রয়োজনে, জীবন বাঁচানোর জন্য একাত্ম হয়েছেন তারা। বেড না পেয়ে হাসপাতালের মেঝেতে শুয়ে মাত্র এক সিলিন্ডার অক্সিজেনই ভাগাভাগি করে বাঁচার চেষ্টা করছিলেন এই তিনজন।

শনিবার (২৪ এপ্রিল) অক্সিজেন সংকটের মুখে দিল্লির জিটিবি হাসপাতালে এ ঘটনা ঘটেছে।
ওম দত্ত শর্মার পরিবারের স্বজনদের দাবি, হাসপাতালে একটিও স্ট্রেচার ছিল না যেখানে শোয়ানো যেতে পারে। মেঝেতে জায়গা ছিল। তাই সেখানেই রাখা হয়েছে। এরপর হয়তো জায়গা না ও পেতে পারি।

ওম দত্তের ১৮ বছরের দাদুর পাশে কাঁদছিলেন। কয়েক দিন আগেই ওম দত্তের ছেলে অর্থাৎ তার বাবা একইভাবে মারা গেছেন। বাবাকে হারানো রাতের কথা স্মরণ করে তিনি বলেন, “এই হাসপাতালে কোনও বিছানা ছিল না। সিকিউরিটিরা আমাকে চলে যেতে বলেছিল। কিন্তু শ্বাসকষ্টের জন্য বাবার মুখ দিয়ে রক্ত বেরতে শুরু করে। কোনোরকমে এখানে একটা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে পেরেছিলাম। কিন্তু আধ ঘণ্টার মধ্যে সব শেষ!
প্রসঙ্গত, ভারতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির পাশাপাশি অক্সিজেন সংকটও মারাত্মক আকার ধারণ করেছে। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে ভারতের দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেন সংকটে ২০ করোনা রোগীর মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামলাতে মোদি সরকারকে প্রয়োজনে চুরি করে হলেও অক্সিজেনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চেনেন না একে অপরকে, তবুও এক সিলিন্ডারে শ্বাস নিচ্ছেন ৩ রোগী।

আপডেট সময় : ০৯:৫৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১