সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ

চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে মুসল্লিদের ট্রলারডুবি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালে চরমোনাই দরবার শরিফের তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে কীর্তনখোলা নদীতে মুসল্লিদের নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। চরমোনাই মাহফিলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদর নৌ-থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাহফিল শেষে চরমোনাই ঘাট থেকে সকাল সাড়ে ১০টার দিকে ৪০ থেকে ৪২ জন মুসল্লি একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত ট্রলারে করে বরিশাল নগরীর উদ্দেশে রওনা হন। কিছুটা দূরে গেলে আরেকটি স্টিল বডির ট্রলার ওই ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে কাঠের তৈরি ট্রলারটির তলা ফেটে তলিয়ে যায়। এ সময় ঘাটে থাকা অন্য ট্রলার ও নৌকা তাদের উদ্ধারে এগিয়ে যায়।

এসআই জয়নাল আরও জানান, ট্রলার ডুবির ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ওই ট্রলারে থাকা সব যাত্রীকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করেছে। তারা সবাই সুস্থ আছেন।

এর আগে, শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত চরমোনাইর ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া রশিদিয়া আহসানাবাদ মাদরাসার (ফাল্গুনের) বার্ষিক মাহফিল। এতে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ধর্মপ্রাণ মুসল্লিদের বিশাল এ গণ জমায়েতে আখেরি মোনাজাত পরিচালনা করেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে মুসল্লিদের ট্রলারডুবি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১