সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নুতন আরেক ভাইরাসের সংক্রমণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
গত বছর থেকে মহামারি করোনা ভাইরাসের প্রকোপে নাজেহাল বিশ্ব। এখনও কাটিয়ে উঠতে পারেনি এর ধকল। মাত্রই শুরু হয়েছে টিকাকরণের কাজ। এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে নতুন আতঙ্ক। নাম এভিয়ান এইচ ফাইভ এন এইট ভাইরাস।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো নিউজ জানিয়েছে, রাশিয়ায় এই এভিয়ান এইচ ফাইভ এন এইট ফ্লু সংক্রমণ মানব শরীরে ছড়িয়েছে। মূলত মুরগির এই ফ্লু হচ্ছে। আশঙ্কার খবর হল, দক্ষিণ রাশিয়ার একটি পোলট্রি ফার্মের সাতজন কর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই প্রথম মুরগি থেকে মানব শরীরে এভিয়ান এইচ ফাইভ এন এইট ফ্লু সংক্রমণ ছড়ানোর খবর পাওয়া গেল। তবে এক মানব শরীর থেকে অন্য মানুষের শরীরে এই ফ্লুর সংক্রমণ ছড়ানোর খবর এখনও পর্যন্ত নেই।

রাশিয়ার জনস্বাস্থ্য ব্যবস্থার প্রধান পর্যবেক্ষক আন্না পোপোভা জানান, ‘আজ ভেক্টর সাইন্টিফিক সেন্টারের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করেছেন। এভিয়ান এইচ ফাইভ এন এইট ভাইরাস সংক্রমণ মানব শরীরে ছড়ানোর প্রথম নিদর্শন পাওয়া গিয়েছে। গবেষণাগারে এর নিশ্চয়তা পাওয়া গিয়েছে।’ দক্ষিণ রাশিয়ার মুরগিদের মধ্যে এইচ ফাইভ এন এইট সংক্রমণ খুব বেশি পরিমাণে দেখা গিয়েছে।
পোপোভা যদিও জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিদের শরীরে সামান্য সমস্যাই ধরা পড়েছে। তবে উদ্বেগ বাড়িয়ে তিনি বলেছেন, ‘পাখিদের থেকে মানুষের শরীরে সংক্রমণ ছড়াতে পারে। এখনও পর্যন্ত এক মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে ছড়ানোর কোনও নিদর্শন পাওয়া যায়নি। একমাত্র ভবিষ্যতই বলতে পারবে এই বিপত্তি আর নতুন কী কী রূপ ধারণ করবে।’
তবে পোপোভা জানিয়েছেন, এই আবিষ্কার গবেষকদের সাহায্য করবে। এক ব্যক্তির শরীর থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়েও আরও গবেষণা করা যাবে। আর যাঁদের শরীরে সংক্রমণ ছড়িয়েছে, তাঁদের নমুনা ও সব তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঠানো হবে। তারপরই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নুতন আরেক ভাইরাসের সংক্রমণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১