সংবাদ শিরোনাম ::
অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

করোনার দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

জার্মানির একটি নার্সিং হোমে দুই ডোজ টিকা দেওয়ার পরেও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে লকডাউন তুলে না নেওয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানায়, ওসনাব্রুক শহরের বেল্ম এলাকার একটি নার্সিং হোমে যুক্তরাজ্যের নতুন ধরন বা স্ট্রেইনের করোনাভাইরাস ধরা পড়ে।
নার্সিং হোমটির সবাই ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম ডোজ আগেই নিয়েছিলেন। ২৫ জানুয়ারি তারা দ্বিতীয় ডোজ নেন।

তারপরও গত সপ্তাহের শেষ দিকে করোনা পরীক্ষায় ১৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরীক্ষার আগে তাদের কারো শরীরে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি। টিকা নেওয়ার পরেও তাদের মধ্যে কীভাবে করোনা সংক্রমিত হলো বিষয়টি এখনো স্পষ্ট নয়।
এদিকে করোনার তৃতীয় ঢেউয়ের ঝুঁকি এড়াতে লকডাউন তাড়াতাড়ি তুলে না দেওয়ার জন্য সরকারকে সতর্ক করেছেন বাভারিয়া অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস স্যোয়ডার।
ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া এ পর্যায়ের কড়া লকডাউন চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে, বর্তমান অবস্থায় লকডাউন আরো বাড়ানো হবে কিনা সে বিষয়ে আগামী বুধবার চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ১৬টি অঙ্গরাজ্যের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করবেন।
এ প্রসঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমকে স্যোয়ডার বলেন, আমি মনে করি, বর্তমান পরিস্থিতিতে লকডাউন বাড়ানো উচিত।
লকডাউন এখনই তুলে দেওয়া বোকামি হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এই পরিস্থিতি সবকিছু আবার খুলে দিলে আগামী দুই তিন সপ্তাহের মধ্যে পরিস্থিতি এখন যা আছে তার চেয়েও খারাপ হতে পারে৷ এখন যদি আমরা আবার ভুল করি, তাহলে করোনার তৃতীয় ঢেউ আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১