সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

অভ্যুত্থানের শুরুতেই ধাক্কা খেল মিয়ানমার সেনাবাহিনী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

অভ্যুত্থানের শুরুতেই আর্থিকভাবে বড় ধরনের ধাক্কা খেল মিয়ানমার সেনাবাহিনী। সেনা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান মিয়ানমার ইকোনমিক হোল্ডিংসের সঙ্গে যৌথ বিনিয়োগ চুক্তি বাতিলের ঘোষণা দিলো জাপানি বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিরিন। প্রতিষ্ঠানটি বলছে, এই সিদ্ধান্ত নেয়া ছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প নেই।

২০১৫ সালে মিয়ানমারে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ায় দেশটিতে বিনিয়োগে এগিয়ে আসে বহুজাতিক প্রতিষ্ঠান। তারমধ্যে ছিলো জাপানি বিয়ার প্রস্ততকারক প্রতিষ্ঠান কিরিন হোল্ডিংস। সেনা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস-এমইএইচ’র সাথে যৌথভাবে দেশটির বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিয়ানমার ব্রুওয়ারি লিমিটেড এবং ম্যান্ডলে ব্রুওয়ারি লিমিটেড এ বিনিয়োগ করে কিরিন। বর্তমানে এই দুই প্রতিষ্ঠানে অর্ধেকেরও বেশি মালিকানা রয়েছে কিরিনের হাতে।

তবে গেল সোমবার মিয়ানমারে সেনা অভ্যুথানের পর পাল্টে যায় দৃশ্যপট। রোহিঙ্গা গণহত্যা এবং সবশেষ অভুত্থানের ঘটনায় মিয়ানমারে ব্যবসা করা বহুজাতিক প্রতিষ্ঠানের ওপর চাপ বাড়তে থাকে। এরই প্রেক্ষিতে সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের নিয়ন্ত্রণে থাকা মিয়ানমার ইকোনমিক হোল্ডিংসের সাথে ব্যবসায়িক সম্পর্ক বাতিলের ঘোষণা দিল কিরিন। শুক্রবার এক বিবৃতিতে কিরিন জানায়, এ সিদ্ধান্ত কার্যকরে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে।
এদিকে, কিরিনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মিয়ানমারের মানবাধিকার সংগঠনগুলো। শেষ পর্যন্ত মিয়ানমারের জনগণের কণ্ঠস্বর শুনে এমইএইচ’র সম্পর্ক ছিন্ন করায় কিরিন কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জাস্টিস ফর মিয়ানমার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অভ্যুত্থানের শুরুতেই ধাক্কা খেল মিয়ানমার সেনাবাহিনী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৪৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১