সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

টিকা নিলে বিশেষ অঙ্গ ছোট হওয়ার খবর কতটা সত্য? আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ২০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাইরাল

করোনার ভ্যাকিসন নিয়ে ভারতে এক ব্যক্তির বিশেষ অঙ্গ ছোট হয়ে গেছে বলে সামাজিকমাধ্যমে একটি খবর ভাইরাল হয়েছে। খবরটির কোনো সত্যতা পাওয়া যায়নি। ভারতীয় কোনো গণমাধ্যমেও খবরটি পাওয়া যায়নি।

ভাইরাল খবরটি নিয়ে সত্য-মিথ্যা যাচাই করে একটি রিপোর্ট প্রকাশ করেছে সামাজিকমাধ্যম ফেসবুক অনুমোদিত ফ্যাক্টচেকার প্রতিষ্ঠান বুম বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে রিপোর্টটি প্রকাশ করেছে।
বুম বাংলাদেশের রিপোর্টটি সময় নিউজের পাঠকের জন্য তুলে ধরা হল;

“সামাজিক মাধ্যমে একটি স্ক্রিনশট বেশ ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে, করোনা ভ্যাকসিন দেয়ার ফলে পুরুষাঙ্গ ছোট হয়ে যাচ্ছে। দেখুন এখানে, এখানে এবং এখানে।
‘আল্লামা মামুনুল হক সাহেব সমর্থক গ্রুপ’ থেকে Navigator Azad আইডি থেকে একটি স্ক্রিনশট পোস্ট করা হয় যে Bdtime24.net নামের পোর্টালের বরাতে একটি খবরে লেখা, ভারতে করোনার ভ্যাক্সিন নেওয়ার পর পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়ার অভিযোগ।
এছাড়া ক্যাপশনে লেখা, “শুরু থেকেই বলছি, করোনা বলতে কিছু ছিল না নেইও। মানব প্রোডাকশন কমানোর একটি বিশ্বব্যাপী এজেন্ডা। নো টিকা, নো ভয়। #boycottvaccine”।
বুম বাংলাদেশের খোঁজে দেখা যায়, ভ্যাকসিন গ্রহণে পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়ার দাবিটি ভিত্তিহীন। প্রথমত, bdtime24.net এর বরাতে যে খবরের স্ক্রিনশটটি সামাজিক মাধ্যমে দেখা গেছে, কিন্তু তাদের পোর্টালে এবং ফেসবুক পেইজে এমন কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। যদিও উক্ত পোর্টালটিতে একাধিক বিভ্রান্তিকর খবর দেখা গেছে।

এছাড়া স্ক্রিনশটের ফিচার ফটোতে দুইজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। উক্ত ছবিটি ভিন্ন প্রেক্ষাপটের। মূলত ২০১৯ সালের মুন্সীগঞ্জের সড়ক দুর্ঘটনার ছবি এটি যা কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
তাছাড়া ভারতে করোনা ভ্যাকসিন গ্রহণে পুরুষাঙ্গ ছোট হয়ে গেছে এমন কোনো খবর ভারতসহ আন্তর্জাতিক কোন সংবাদমাধ্যমে আসেনি।
তবে ধারণা করা যায়, সামাজিক মাধ্যমে পোস্ট করা কোনো ব্যঙ্গাত্মক লেখাকে সেখানে খবর হিসেবে প্রচার করা হচ্ছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভারতে করোনার ভ্যাকসিন গ্রহণে পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়ার দাবিটি ভিত্তিহীন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিকা নিলে বিশেষ অঙ্গ ছোট হওয়ার খবর কতটা সত্য? আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১