সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

প্রতি ম্যাচেই বাংলাদেশের বিজয়ে সর্বাত্মক চেষ্টায় থাকব: সাকিব আল হাসান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ২৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিশ্বসেরা অ্যলরাউন্ডার ক্রিকেটের রাজপুত্র সাকিব আল হাসান আইসিসি’র নিষেধাজ্ঞা মুক্ত হয়েই ১ নভেম্বর ঢাকায় ফিরে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে মাঠে নামবেন। প্রতিটি ম্যাচে বাংলাদেশকে জয়ী করতে নিজের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন সাকিব।

মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে নিউইয়র্কে বর্ণাঢ্য এক শুভেচ্ছা বিনিময়-সমাবেশে সাকিব আরও বলেন, বিসিবির নির্দেশ অনুযায়ী মাঠে নামব। এ ব্যাপারে বিসিবির সাথে সার্বক্ষণিক যোগাযোগও রয়েছে।

বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করতে কোন কার্পণ্য করব না। নিজের যতটা সম্ভব সেরা খেলা উপহার দিয়ে যাব। একইভাবে ক্রিকেটাঙ্গনে নবাগতদের পরামর্শ দেব অনুশীলনে যেন ঘাটতি না পড়ে।
আইসিসি প্রদত্ত একটি নির্দেশ অনুযায়ী ২৮ অক্টোবর পর্যন্ত মাঠে নিষিদ্ধ ছিলেন সাকিব।

আর এ সময়ের বড় একটি অংশ করোনায় বিপর্যস্ত ছিল। ক্রিকেটের মাঠও ছিল একেবারেই ফাঁকা। সে সুযোগে স্ত্রী-সন্তানের সাথে কিছুৃ দিন উইসকনসিনে কাটালেন সাকিব। ক্রিকেটে পুনরায় প্রত্যাবর্তন উপলক্ষে নিউইয়র্কের বিনোদন সংস্থা ‘শোটাইম মিউজিক’ এই শুভেচ্ছা বিনিময় সমাবেশের আয়োজন করে।

সার্বিক সহযোগিতায় ছিলেন ‘বিশ্ববাংলা টোয়েন্টিফোর’ টিভির সিইও আলিম খান আকাশ। সাংবাদিক শামিম আল আমিনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হোস্ট সংগঠনের প্রধান আলমগীর খান আলম এবং সাকিবের প্রত্যাবর্তনকে প্রবাসীদের জন্যেও বিরাট একটি প্রত্যাশার প্রতিফলন হিসেবে অভিমত পোষণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন আলিম খান আকাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতি ম্যাচেই বাংলাদেশের বিজয়ে সর্বাত্মক চেষ্টায় থাকব: সাকিব আল হাসান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০