সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

লিবিয়া ইস্যুতে মিশরকে আবার হুঁশিয়ারি দিল তুরস্ক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ ১৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মিশরকে হুঁশিয়ারি উচ্চারণ করে তুরস্ক বলেছে, কায়রো যদি লিবিয়ায় সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যায় তাহলে তারা বিপজ্জনক ঝুঁকির মুখে পড়বে।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের নিরাপত্তা উপদেষ্টা ইব্রাহিম কালিন বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এই হুশিয়ারি উচ্চারণ করেন।

মিশরের জাতীয় সংসদ লিবিয়ায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের ব্যাপারে জেনারেল দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসিকে সবুজ সংকেত দেয়ার পর ইব্রাহিম কালিন ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, আফ্রিকার তেলসমৃদ্ধ দেশ লিবিয়ায় যদি মিশর সেনা মোতায়েনের চেষ্টা করে তাহলে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যাহত হবে এবং তা কায়রোর জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি এটি হবে মিশরের জন্য বিপজ্জনক সামরিক ঝুঁকি।
২০১১ সালে লিবিয়ায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সামরিক অভিযানে দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর থেকে লিবিয়া মারাত্মক গোলযোগের মধ্যে রয়েছে। এ অবস্থায় ত্রিপোলিভিত্তিক জাতীয় সরকারের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। অন্যদিকে, বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের পক্ষ নিয়েছে মিশর।

লিবিয়া ইস্যুতে বেশ কিছুদিন ধরে অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে মিশর ও তুরস্ক। মিশর এখন লিবিয়ায় সামরিক হস্তক্ষেপ করার কথা বলছে। এতে তুরস্ক ও মিশরের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লিবিয়া ইস্যুতে মিশরকে আবার হুঁশিয়ারি দিল তুরস্ক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০