সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

কোনও ঘাটতি রাখতে চাইছে না ভারত, কিনছে ৭২ হাজার অত্যাধুনিক মার্কিনি অস্ত্র। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা কিছুটা স্তিমিত হয়েছে। তবু নিজেদের প্রস্তুতিতে কোনও ঘাটতি রাখতে চাইছে না ভারতীয় সেনা। নিজেদের বাহিনীর জন্য আরও ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সেনা।

প্রথম দফায় বরাত দেওয়া ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল ইতিমধ্যেই হাতে পেয়েছে ভারতীয় সেনাবাহিনী।

নর্দান কমান্ডসহ অন্যান্য বেশ কিছু এলাকায় কর্মরত বাহিনীর হাতে এই রাইফেলগুলো তুলে দেওয়া হয়েছে।

সেনা সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই দাবি করেছে, সেনাকে দেওয়া বিশেষ আর্থিক ক্ষমতা ব্যবহার করেই দ্বিতীয় দফায় এই ৭২ হাজার আমেরিকান অ্যাসল্ট রাইফেল কেনা হচ্ছে।
বর্তমানে অর্ডিন্যান্স ফ্যাক্টরির তৈরি ইনসাস রাইফেলের বদলে ভারতীয় বাহিনীর হাতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেলগুলো তুলে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, নিজেদের বাহিনীর জন্য দেড় লক্ষ অত্যাধুনিক রাইফেল আমদানি করার পরিকল্পনা করেছে ভারত।

সন্ত্রাস দমনের পাশাপাশি নিয়ন্ত্রণরেখাতেও এই রাইফেলগুলো ব্যবহার করবে ভারতীয় সেনা। বাদ বাকি বাহিনীর জন্য আমেঠির অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত একে-২০৩ রাইফেল তুলে দেওয়ার কথা। যদিও এই প্রকল্পের কাজ এখনও শুরু হয়নি।
সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের চাহিদা মেটাতে ইজরায়েল থেকে ১৬ হাজার লাইট মেশিন গান কেনার জন্য বরাত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সূত্র : নিউজ এইটটিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোনও ঘাটতি রাখতে চাইছে না ভারত, কিনছে ৭২ হাজার অত্যাধুনিক মার্কিনি অস্ত্র। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০