সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

সীমান্তে উত্তেজনা চলার পর বৈঠকে বসেছে ভারত ও চীনের শীর্ষস্থানীয় জেনারেলরা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: সীমান্তে দীর্ঘ একমাস ধরে উত্তেজনা চলার পর অবশেষে বৈঠকে বসেছে ভারত ও চীনের শীর্ষস্থানীয় জেনারেলরা। দেশ দুটির সীমান্ত সংঘাত যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে দুই দেশের সামরিক বাহিনীর একেবারে ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যকার এই বৈঠক তারই প্রমাণ।
উত্তেজনা শুরুর পর স্থানীয় সামরিক পর্যায়ে বেশ কয়েকটি বৈঠক এর আগে হয়েছে। কিন্তু তা উত্তেজনা প্রশমনে সমর্থ হয়নি। অবশেষে দুই দেশের একেবারে শীর্ষ পর্যায়ের জেনারেলরা আলোচনায় বসেছেন। প্রকৃত নিয়ন্ত্রণরেখার সংঘাত নিরসনে এর আগে কখনো দুই দেশের কোর কমান্ডারদের মধ্যে বৈঠক হয়নি।ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে লাদাখের পূর্বে অবস্থিত লেহ জেলার অন্তর্গত প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) লাগোয়া চুসুলে এই বৈঠকে অংশ নেবেন দুই দেশের কোর কমান্ডাররা। এলএসির বিবাদ মেটাতে এর আগে সর্বোচ্চ ডিভিশনাল কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে।

বৈঠক শুরুর সপ্তাহখানের আগে চীনা সেনাবাহিনীর ‘ওয়েস্টার্ন থিয়েটারের’ প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন জেনারেল জু ওইলিং। চীনের পক্ষে কট্টরপন্থী এই জেনারেল এবং ভারতের পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন দেশটির ১৪ কোরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং।

বিশ্বের সবচেয়ে জনবহুল এই দুই দেশের সেনাদের মধ্যে সবশেষ এই সীমান্ত বিবাদ হাতাহাতি এবং ধ্বস্তাধস্তি পর্যন্ত পৌঁছায়। সীমান্ত থেকে বেশি কিছু ভারতীয় সেনাকে আটক করে রাখার কয়েক ঘণ্টা পর আবার ছেড়ে দেয় চীনা সেনারা। এই বিবাদ নিয়ে নয়াদিল্লি এবং বেইজিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রীও তটস্থ হন।

কাশ্মীরের লাদাখ এবং সিকিমে তিব্বত সংলগ্ন সীমান্ত এলাকায় এমন পরিস্থিতি তৈর হওয়ার পর দুই দেশে নিজ নিজ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে। সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী সেনা ছাউনিও তৈরি করে দুই দেশ। সেই অস্থায়ী সেনা ছাউনি ও অতিরিক্ত সেনা ভারত-চীনের কেউই এখনো প্রত্যাহার করেনি।

ভারত-চীনের সীমান্ত সংঘাত নতুন নয়। দুই দেশের মধ্যে থাকা ৩ হাজার ৪৮৮ কিলোমিটারের বেশিরভাগই বিতর্কিত এবং অনির্ধারিত। দুই দেশের উচ্চ পর্যায়ে সামরিক এই বৈঠককে অনাকাঙ্খিত হিসেবে অভিহিত করেছেন ভারতীয় সেনাবাহিনীর নর্দান অঞ্চলের অবসরপ্রাপ্ত কমান্ডার লে. জেনারেল ডিএস হুদা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমান্তে উত্তেজনা চলার পর বৈঠকে বসেছে ভারত ও চীনের শীর্ষস্থানীয় জেনারেলরা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০