সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঘরে বসে অনলাইনে (জিডি) করার সুবিধা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::ঘরে বসে অনলাইনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সুবিধা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ‘ডিজিটাল কেইস ডায়েরি’র ওপর পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনলাইনে জিডি করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। একজনকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব ধরনের জিডি নেওয়ার সুবিধা সারা দেশে চালু করা হবে।’ ‘শুরুতে অনলাইনে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ জিডি করা যাবে, আর প্রাথমিকভাবে ঢাকা ও ময়মনসিংহে এ পদ্ধতি চালু করা হবে।

নিরাপদ নগরী (সেইফ সিটি) নিয়ে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুরুতে ঢাকা মহানগরকে, পরবর্তীতে চট্টগ্রামসহ অন্যান্য সিটিকে এ প্রজেক্টের আওতায় আনা হবে। ঢাকা মহানগরে প্রায় ছয় হাজার কিলোমিটার রাস্তা রয়েছে। সেফ সিটির আওতায় সমস্ত রাস্তায় ক্যামেরা বসানো হবে এবং ট্রাফিক ব্যবস্থাপনাও এর মধ্যে নিয়ে আসা হবে।’

এছাড়া জরুরি সেবার ‘৯৯৯’ নম্বরের কার্যক্রমে আরও গতি আনতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘরে বসে অনলাইনে (জিডি) করার সুবিধা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯