সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আজকের ক্রাইম নিউজ ডট কম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ ৩৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে আজারবাইজানে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে ন্যাম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পর দুই দেশের প্রধানমন্ত্রী বাকু কংগ্রেস সেন্টারে এক দ্বিপাক্ষিক বৈঠকে বসেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশ্ব মুসলিম উম্মাহর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে বাকু কংগ্রেস সেন্টারে শুরু হয় ১৮তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলন।

এতে অন্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের উদ্বোধন করেন ন্যামের নতুন চেয়ারম্যান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। স্বাগত বক্তব্য রাখেন ন্যামের বিদায়ী চেয়ারম্যান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিগত ন্যাম শীর্ষ সম্মেলন থেকে এখন পর্যন্ত যেসব ন্যাম নেতা মারা গেছেন তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলন ঘিরে সকাল ১০টার আগে থেকে বাকু কংগ্রেস সেন্টারে আসতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্র ও সরকার প্রধানদের সেখানে স্বাগত জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। উদ্বোধনের আগে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গ্রুপ ফটোসেশনে অংশ নেন।

রাতে বাকু কংগ্রেস সেন্টারে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে আজারবাইজানের রাজধানী বাকু পৌঁছান প্রধানমন্ত্রী। চারদিনের সফর শেষে প্রধানমন্ত্রী রোববার (২৭ অক্টোবর) দেশে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আজকের ক্রাইম নিউজ ডট কম

আপডেট সময় : ০৩:১৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯